আওয়ামীপন্থি আইনজীবীদের পূর্ব নির্ধারিত স্থানে বিএনপিপন্থিদের বিক্ষোভ

সুপ্রিম কোর্ট

আওয়ামীপন্থি আইনজীবীদের পূর্ব নির্ধারিত স্থানে বিএনপিপন্থিদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

সুপ্রিম কোর্টে আওয়ামীপন্থি আইনজীবীদের পূর্ব নির্ধারিত প্রেস কনফারেন্সের স্থানে বিক্ষোভ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের মনোনয়ন বাতিল করার প্রতিবাদে এ প্রেস কনফারেন্সর ঘোষণা দেন তারা।

বুধবার বেলা দেড়টায় হাইকোর্টের এনেক্স ভবনের নিচে সংবাদ সম্মেলনের কথা ছিল। তবে তার আগেই সেখানে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

এদিকে, বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আইনগতভাবে আওয়ামী লীগের কার্যাক্রম নিষিদ্ধ রয়েছে। তাই তাদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। এসময় সুপ্রিম কোর্টে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলে জানান বদরুদ্দোজা বাদল।

এদিকে প্রেস কনফারেন্স না করলেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের মনোনয়ন গ্রহণ করতে পূর্নবিবেচনার জন্য গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তি পাঠায় তারা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন