বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি

ফন্ট সাইজ:

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন ড. খন্দকার মারুফ হোসাইন।

এর আগে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মোয়াজ্জেম হোসেন। ২০২৪ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এর বাইরে মারা যাওয়ায় মামলা থেকে আরও কয়েকজন অব্যাহতি পান।

২০০৮ সালে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয়। মামলায় বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ করা হয়।

এদিকে, অ‍্যাটর্নি জেনারেলের অভিযোগে এক বেঞ্চ অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন হাইকোর্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন