অস্কারজয়ী জনপ্রিয় হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন টেলিভিশন সিরিজ ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিংয়ের প্রথম দিনেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজটির সহ-অভিনেতা নিক অফারম্যান।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অফারম্যান জানান, শুটিং সেটে পৌঁছানোর পরই বোঝা যাচ্ছিল ৫৮ বছর বয়সী এই অভিনেত্রী গুরুতর অসুস্থ। তিনি বলেন, সেদিন নিকোলকে খুব ফ্যাকাশে ও বিধ্বস্ত দেখাচ্ছিল, তার তীব্র ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। শারীরিকভাবে দুর্বল থাকলেও শুটিং বন্ধ করতে চাননি নিকোল কিডম্যান। এল ফ্যানিং অভিনীত এই সিরিজে তিনি ‘লেস’ নামের এক সাবেক কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন। গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে শতাধিক শিল্পীর অংশগ্রহণ থাকায় তিনি শেষ পর্যন্ত শুটিং সম্পন্ন করেন।
নিক অফারম্যান জানান, দিনের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিডম্যানকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে আইভি ফ্লুইড (স্যালাইন) দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
