দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ফন্ট সাইজ:

দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, যেহেতু ইরান যুক্তরাষ্ট্র এবং শত্রুদের বিশ্বাস করে না, তাই তারা এই যুদ্ধকে শেষ হয়ে গেছে বলে মনে করে না। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের অভিযানের সাফল্যের ওপর আলোচনা করেন। এছাড়াও তিনি সেনাবাহিনীর যুদ্ধবিমান দ্বারা আমেরিকান ঘাঁটিগুলোতে বোমা হামলার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। বিমান বাহিনী উপসাগরের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মধ্যে ইরাক, কুয়েত এবং কাতারে অবস্থিত শত্রু ঘাঁটিগুলোও রয়েছে। সম্প্রতি, একটি মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বিমান বাহিনীর এফ-৫ যুদ্ধবিমানের সফল অভিযানের কথা উল্লেখ করা হয়েছে। এই যুদ্ধবিমানগুলো কয়েক স্তরের প্রতিরক্ষা সফলভাবে ভেদ করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হেনেছে, বলেন এই সামরিক মুখপাত্র। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

দক্ষিণ ইসফাহানে শত্রুর অনুপ্রবেশের সময়, স্থলবাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে। তারা দ্রুত প্রতিরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি বিমানকে গুলি করে ভূপাতিত করে। জেনারেল আকরামনিয়া আরও বলেন যে, ইরানের সামরিক বাহিনী ১২ দিনের এবং ৪০ দিনের উভয় যুদ্ধের অভিজ্ঞতাকে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হতে ব্যবহার করেছে। ইরানের সশস্ত্র বাহিনী তাদের সামরিক সরঞ্জাম এবং লক্ষ্যবস্তুর ভাণ্ডারও উন্নত করছে। তিনি বলেন যে, ইরান এই যুদ্ধকে শেষ হয়ে গেছে বলে মনে করে না, কারণ তারা শত্রুকে বিশ্বাস করে না। জেনারেল আকরামনিয়া উল্লেখ করেন যে, হরমুজ প্রণালীর পশ্চিম অংশ আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রণালীটির পূর্ব অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শত্রুপক্ষ যুদ্ধ শুরু করার জন্য পুরোপুরি অনুতপ্ত না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন