বৃষ্টি উপেক্ষা করেই চলছে ঢাকা বার নির্বাচন

বৃষ্টি উপেক্ষা করেই চলছে ঢাকা বার নির্বাচন

ফন্ট সাইজ:

সকাল থেকে মুষলধারে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও ঢাকা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুরু হয়েছে। দুইদিনব্যাপী এ ভোটগ্রহণে মোট ২১ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

আজ বুধবার সকাল ৯টা থেকে ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবারও একই সময়সূচিতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেয়া হবে।

এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ এবং জামায়াত–এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’-এর মধ্যে।

নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিভিন্ন পদে আটজন স্বতন্ত্র প্রার্থীও লড়ছেন।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারির শেষ দুই তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ ঢাকা বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন