কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার রাত ১১টার দিকে ব্যাপারী হাটের বাঁশের তল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী ও শামীমের মেয়ে সাদিয়া এবং মাইক্রোবাস চালক লিমন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাপারী হাট এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আর আহতদের ১১ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ চলছে।’
