সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

ফন্ট সাইজ:

রাজধানীতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। দুর্ভোগে পড়েন অফিসগামী, স্কুলগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ।

বৃষ্টিতে নগরজীবন কিছুটা স্থবির হয়ে পড়ে। এমন বৃষ্টি স্বস্তি দিলেও সকালে বাইরে বের হওয়া মানুষকে ভোগান্তিতেও ফেলেছে, অনেকে ভিজেই গন্তব্যে পৌঁছেছেন। সড়কে যানচলাচল অনেকটা ধীর হয়ে পড়ে। প্রচণ্ড বৃষ্টিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তায় পানি জমেছে।

রাস্তায় যানবাহন চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। অনেক রিকসা ও সিএনজি করে তাদের গন্তব্যে যান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন