ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধের আলোচনায় দেখা দেয়া অচলাবস্থার মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞা দেয়া হলো।
এ খবর দিয়েছে আল–জাজিরা।
ইরানের ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এ নিষেধাজ্ঞা দিয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘এসব ব্যক্তি–প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানাস্তর হয়েছে।’
ইরানের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ এসব অর্থ সহায়তা করেছে বলে উল্লেখ করেন তিনি।
ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৯ এপ্রিল (বুধবার), ২০২৬, ৮ঃ৫৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
