নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

নিউমার্কেটে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

ফন্ট সাইজ:

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহতের নাম নাঈম আহমেদ টিটন। তিনি আশির দশকের শীর্ষ সন্ত্রাসী এবং আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ৫ ই আগস্টের পর জামিনে মুক্তি পান। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে তাঁর নাম ছিল। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে৷

এর আগে মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়টি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যাগসমূহ:

Ashraf Chowdhury

২ মাস আগে

It is good news . At least one less top
Terrorist in Bangladesh.

মন্তব্য করুন