বিচারকের আসনে তারা

বিচারকের আসনে তারা

ফন্ট সাইজ:

দেশের পর্যটনশিল্পকে নতুনভাবে তুলে ধরতে শুরু হয়েছে ‘চলো ঘুরে আসি’ নামে একটি আয়োজন। এর আওতায় নির্মিত হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখানে অভিনয়ের সুযোগ পাবেন নতুন মেধাবী শিল্পীরা। আর সেই নতুন মুখ খুঁজে বের করার দায়িত্বে থাকছেন অভিনেত্রী রিচি সোলায়মান, নাজনীন হাসান চুমকী ও নির্মাতা অনিমেষ আইচ। মার্কেটার্স ৩৬০ ডিগ্রি আয়োজিত এই প্রজেক্টের প্রথম ধাপ ‘ফেস অব টুমরো’।

সেখানে দেশ জুড়ে নতুন অভিনয়শিল্পী খোঁজা হবে। এরপর নির্বাচিতদের নিয়ে আয়োজন করা হবে ২০ দিনের গ্রুমিং বুটক্যাম্প। সেখানে অভিনয়, ক্যামেরার সামনে পারফরম্যান্স এবং পেশাদার দক্ষতার প্রশিক্ষণ দেয়া হবে। এ বিষয়ে রিচি সোলায়মান বলেন, এই উদ্যোগের মাধ্যমে ইন্ডাস্ট্রি ২০ জন সম্ভাবনাময় পারফরমার পাবে, যারা ভবিষ্যতে বিভিন্ন মাধ্যমে কাজ করার সুযোগ তৈরি করতে পারবে।

জানা গেছে, এই ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হবে দেশের এমন সব অপ্রচলিত জায়গায়, যেগুলো পর্যটনের জন্য সম্ভাবনাময় হলেও এখনো তেমন পরিচিত নয়। আগামী ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে নাগরিক টিভিতে প্রচার হবে এসব চলচ্চিত্র। পরে মুক্তি পাবে ‘চলো ঘুরে আসি’ ইউটিউব চ্যানেলে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন