বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহির পারফর্ম করা আইটেম গান ‘সরকে চুনরী তেরি সরকে’ ঘিরে চলছে বিতর্ক। অশালীনতার অভিযোগে গানটি বিভিন্ন প্ল্যাটফরম থেকে সরিয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশন অভিনেতাকে তলব করলে তিনি উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন।
২৭শে এপ্রিল কমিশনে হাজিরা দেয়ার পর সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ বলেন, গানটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল যা সঞ্জয় বুঝতেন না। এমন কাজের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
