চলে গেলেন হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর। সোমবার ৮০ বয়সী এই অভিনেতার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু আবতার গিল বলেন, সোমবারই সাড়ে ৬টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয় তার। তিনি তিনটা নাগাদ মারা যান।
জানা গেছে, অভিনেতার একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। থিয়েটারে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের সূচনা ভরত কাপুরের। সত্তর দশক থেকে ২০০৪ সাল পর্যন্ত অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি।
