ট্রাম্প অক্ষম বা নিহত হলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব কে নেবেন?

ট্রাম্প অক্ষম বা নিহত হলে যুক্তরাষ্ট্রের দায়িত্ব কে নেবেন?

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন নামে হোটেলে স্থানীয় সময় গত শনিবার রাতে নৈশভোজের অনুষ্ঠানে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে। হামলাকারী টমাস অ্যালেনের লক্ষ্য ছিল ট্রাম্পসহ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তবে অ্যালেনের হামলায় একজন এজেন্ট ছাড়া হতাহতের ঘটনা ঘটেনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পশ্ন উঠেছে ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হামলায় নিহত বা অক্ষম হলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব কে দেবেন?
২০০১ সালের ১১ সেপ্টেম্বরেও হামলার সময় শঙ্কা দেখা দিয়েছিল যে একই জায়গায় মার্কিন প্রশাসনের কর্মকর্তারা অবস্থান করলে হামলায় সবাই নিহত হতেন।

তবে সতর্কতা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একজন কর্মকর্তাকে আলাদা করে রাখেন যিনি দেশটির উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকেন না।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, উত্তরাধিকারের ধারার সকল সদস্যকে অবশ্যই কমপক্ষে ৩৫ বছর বয়সী, জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং অন্তত ১৪ বছর যুক্তরাষ্ট্রে বসবাসকারী হতে হবে।

রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিহত হলে বা কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। তিনি ট্রাম্পের অবশিষ্ট মেয়াদ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকবেন। একই সঙ্গে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে অন্য একজনকে নিয়োগ দিতে পারবেন।

আবার যদি ট্রাম্প ও ভ্যান্স উভয় যদি নিহত হন বা কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম হন তাহলে দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।