বড় লাফ সোবহানা মোস্তারির

আইসিসি র‌্যাঙ্কিং

বড় লাফ সোবহানা মোস্তারির

ফন্ট সাইজ:

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আজ আইসিসির প্রকাশিত সর্বশেষ নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে টপ-অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারির। লঙ্কানদের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়ে ব্যাটারদের তালিকায় ৫ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠে এসেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে অন্যতম ভরসা ছিলেন সোবহানা মোস্তারি। বিশেষ করে সিরিজের শেষ ম্যাচে তার ৮০ বলে ৭৪ রানের লড়াকু ইনিংসটি ছিল চোখে পড়ার মতো। মোস্তারির পাশাপাশি উন্নতি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। তিনি ৩ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে জায়গা করে নিয়েছেন।

ব্যাটারদের পাশাপাশি আইসিসি র‌্যাঙ্কিংয়ে দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররাও। দলের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ২ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১১তম স্থানে উঠে এসেছেন। যা তাকে শীর্ষ দশে ফেরার খুব কাছে নিয়ে গেছে। তরুণ পেসার মারুফা আক্তারও বড় লাফ দিয়েছেন।

৬ ধাপ এগিয়ে তিনি এখন ৩৭তম স্থানে। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট তার ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৩০ রান করে তিনি র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে এসেছেন। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে আছেন নবম স্থানে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন