দেশের সকল বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা জোরদারের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করেছেন এক যুবক। পরে তাকে আটক করা হয়। মঙ্গলবার ভোর সোয়া ৬টায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম ফেরদৌস। তিনি নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি অ্যাপ্রোন এলাকায় চলে যান। বিমানবন্দরের অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো যাত্রীর সেখানে প্রবেশের অনুমতি নেই।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, অভিযুক্ত ফেরদৌসের বাড়ি মেহেরপুরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, মামাকে নিতে বিমানবন্দরে যান। বিমান নামতে দেরি হওয়ায় দেখার জন্য কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছে চলে যান। পরে তাকে মাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়।
এদিকে, পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরও কোনো বাধা ছাড়াই রানওয়ের কাছাকাছি অ্যাপ্রোন প্রবেশের ঘটনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

হেদায়েত উল্লাহ
২ মাস আগেবিমানবন্দরে উচ্চ নিরাপত্তা জোরদারের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নির্বিঘ্নে প্রবেশ করেছেন এক যুবক।এ যেন 'বজ্র আটুনি ফস্কা গেরো'। উচ্চ নিরাপত্তা জারীর বিষয়টাও কি রহস্যাবৃত কিনা।