সঞ্জয় দত্তের দুঃখ প্রকাশ

সঞ্জয় দত্তের দুঃখ প্রকাশ

ফন্ট সাইজ:

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ ছবির আইটেম গান ‘সরকে চুনরী তেরী সরকে’ ঘিরে চলছে বিতর্ক। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিকর বলে সমালোচনা শুরু হয়।

গানের ভিডিওতে নোরা ফাতেহির নাচের ভঙ্গিমা নিয়েও নানা কথা হয়েছে। পরে গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠান। পাশাপাশি নোরা ফাতেহিও প্রকাশ্যে ক্ষমা চান। এই গানে নোরার সঙ্গে পারফর্ম করতে দেখা যায় সঞ্জয় দত্তকেও। বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশন অভিনেতাকে তলব করে। এরপর সোমবার (২৭ এপ্রিল) তিনি কমিশনে হাজিরা দেন। শুনানি শেষে সঞ্জয় দত্তের আইনজীবী হেমন্ত শাহ জানান, সঞ্জয় দত্ত গানটির কথার প্রকৃত অর্থ সম্পর্কে অবগত ছিলেন না। কারণ, গানটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল যা তিনি বুঝতেন না।

তিনি আরো বলেন, এমন একটি কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য সঞ্জয় দত্ত দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতা। তবে এদিন কমিশনের সামনে বা শুনানি শেষে সঞ্জয় দত্ত নিজে কোনো মন্তব্য করেননি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন