ইঞ্জিনে ত্রুটি, ধোঁয়ায় অসুস্থ লোকোমাস্টার , ৮০০ যাত্রী নিয়ে ফেনীতে আটকা ট্রেন

ইঞ্জিনে ত্রুটি, ধোঁয়ায় অসুস্থ লোকোমাস্টার , ৮০০ যাত্রী নিয়ে ফেনীতে আটকা ট্রেন

ফন্ট সাইজ:

চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় প্রায় ৮০০ যাত্রী নিয়ে আটকে রয়েছে ট্রেনটি। ফেনী স্টেশনে প্রবেশ করতেই হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। মঙ্গলবার সকালে চট্টলা এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।

ট্রেনের এক সহকারী লোকোমাস্টার (এএলএম) তা সারাতে গিয়েই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ এএলএমের নাম মোহাম্মদ কাওসার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন গণমাধ্যমকে বলেন, ‘লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসার কথা রয়েছে। সেটি এলে ট্রেনটি পুনরায় ছেড়ে যাবে। যাত্রীদের ধৈর্য ধরার জন্য মাইকিং করা হচ্ছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন