ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শতাধিক। আটকা পরা যাত্রীদের উদ্ধারের অভিযান চলছে। কমিউটার লাইন পরিচালক কারিনা আমানডা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সোমবার শেষ রাতে বেকাসি শহর রেলওয়ে স্টেশনে একটি আন্তনগর ট্রেন এবং কমিউটার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এখনো ট্রেনের ভেতর জীবিত আটকা আছে ৪ জন। উদ্ধার অভিযান চলামান রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
রাষ্ট্রীয় রেল অপারেটর কাইয়ের(কেএআই) মুখপাত্র অ্যানি পূর্বা বলেন, এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন এবং ৭৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৪ তে।
কাইয়ের আরেক মুখপাত্র ফ্রান্টো উইবোয়ো দুর্ঘটনার কারন হিসেবে বলেন, একটি ট্যাক্সি লেভেল ক্রসিং এর কাছে আসলে কমিউটার ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরবর্তীতে আন্তনগর ট্রেনটি এসে কমিউটার ট্রেনকে আঘাত করে। এর আগে ২০১০ সালে জাকার্তায় এক ট্রেন দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন। ২০১৫ সালে একটি ট্রেন অরক্ষিত রেলক্রসিং এর ওপর একটি মিনি বাসকে আঘাত করলে ১৮ জন মারা যায়।
