ভুটানকে ১০ সেট আরচারি সরঞ্জাম দিলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট

ভুটানকে ১০ সেট আরচারি সরঞ্জাম দিলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

ভুটানে আরচারি খেলার প্রসার এবং তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ১০ সেট রিকার্ভ আরচারি সরঞ্জাম উপহার দিয়েছেন ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তার এই সৌজন্যমূলক উপহার ভুটানের তৃণমূল পর্যায়ের আরচারি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্ম হামু দর্জি ভুটান আরচারি ফেডারেশনের পক্ষ থেকে এই সরঞ্জামগুলো গ্রহণ করেন।

ভুটান আরচারি ফেডারেশন এক বিবৃতিতে জানায়, এই সরঞ্জামগুলো দেশটির গ্রাসরুট বা তৃণমূল পর্যায়ের কর্মসূচিগুলোকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে তরুণ ও উদীয়মান আরচারদের এই খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের সঠিক প্রশিক্ষণের পরিবেশ তৈরিতে এটি বিশেষ সহায়তা করবে। ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্টের এই মূল্যবান সহায়তার জন্য ভুটান আরচারি ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সাথে এই সরঞ্জামগুলো হস্তান্তরের প্রক্রিয়াটি সহজতর করার জন্য ভুটানের রাষ্ট্রদূতকেও ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন