প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ফিফটি হাঁকিয়েছেন ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভার।
চট্টগ্রামের বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং বেছে নেন লিটন কুমার দাস। নির্ধারিত ওভারে ৬ উইকেটে নিউজিল্যান্ডের পুঁজি ১৮২ রান। ৩৭ বলে ৫১ রানের ইনিংস খেলে রিশাদ হোসেনের বলে ফিরে যান ক্লার্ক। ২৮ বলে ৫১ রানের অবদান ক্লিভারের। ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলির ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৯ রান। শেষ দিকে জশ ক্লার্কসনের ১৪ বলে ২৭ রানের ক্যামিওতে সংগ্রহ বড় হয় নিউজিল্যান্ডের।
টাইগারদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রিশাদ। ১ উইকেট করে নিয়েছেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী।
