সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঝড়ে গাছ ভেঙে শোবার ঘরের ওপর পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বালসাবাড়ী পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূর নাম নাছিমা খাতুন (৪৫)।
তিনি হাবিবুর রহমানের স্ত্রী। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তারুজ্জামান বলেন, ‘ভোরে ঝড়ে গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন:
বাসভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি
