বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি

বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়েছে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের প্রাক্কালে সব জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রচার। তৃণমূল কংগ্রেস ও বিজেপির লড়াইয়ের মধ্যেই অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বিজেপিকে একহাত নিলেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে রূপাঞ্জনার দিকে বহু কটূক্তি ধেয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যেরও শিকার হয়েছেন তিনি। তবে ধর্ষণের হুমকি পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন এ অভিনেত্রী। প্রচারের ফাঁকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। রূপাঞ্জনা বলেন, সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না।

আপনারা তো চোখ দিয়েই ধর্ষণ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন। অভিনেত্রীর ভাষ্য, রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার কারণে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষায় আক্রমণ করা হয়। রেহাই পাননি রূপাঞ্জনার বয়স্ক মা-ও। পরিবারের ওপর এই আক্রমণ মুখ বুজে সহ্য করতে প্রস্তুত নন তিনি। সামনে দাঁড়িয়ে মন্তব্যগুলো করার জন্য লাইভে এসে বিজেপি সমর্থকদের চ্যালেঞ্জ ছুড়েছেন। বলেছেন, ভার্চ্যুয়ালি মন্তব্যে তো সাহস প্রয়োজন হয় না, মুখোমুখি হলে বোঝা যাবে কার দৌড় কতখানি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন