ওয়ানডে সিরিজে জয়ের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি লড়াই। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। অনুশীলনে চোট পেয়ে আগের দিন প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তার জায়গায় নেতৃত্ব দেবেন নিক কেলি।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।
আরও পড়ুন:
৩ অক্টোবর শুরু জাতীয় লীগ
নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।
