রান্নার সুবিধায় নারীদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

রান্নার সুবিধায় নারীদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

রান্নার সুবিধায় সরকার নারীদের এলপিজি কার্ড দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘মা-বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়। রান্নার ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা-বোন হোক বা শহরের মা-বোন হোক। আমরা যে রকম সারা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি। সেরকম আরেকটি কার্ড দিতে চাই-সেটি হলো এলপিজি কার্ড। এটি আমরা মা-বোনদেরকে পৌঁছে দেবো, যাতে তাদের রান্না-বান্নার জন্য কষ্ট করতে না হয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগামী পাঁচ বছর দেশের সব মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। যাতে মায়েরা এই কার্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ছোট ছোট উদ্যোগ নিয়ে আয় রোজগার করতে পারে। স্বাবলম্বী হতে পারে। এতে করে তারা পরিবারের প্রয়োজন মেটাতে পারবে।’

সরকার দেশের সব বন্ধ কলকারখানা চালু করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘কল-কারখানাগুলো চালু হলে দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’

বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মালিক জনগণ। আমাদের প্রত্যেকটি কর্মসূচি তাই জনগণের জন্য।’

দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে বিগত ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। এখন আমাদের দেশ গঠনের পালা। সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জুলাই সনদ প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপিসহ সব রাজনৈতিক দল যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। তা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কিন্তু একটি দল জনগণকে জুলাই সনদ এবং গণভোট নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে। তাদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান তিনি।

অনিন্দ্য

২ মাস আগে

রান্নার সুবিধায় নারীদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী,রান্নার সুবিধায় সরকার নারীদের এলপিজি কার্ড দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।গ্যাস সরবরাহ করতে পারবেন?কার্ড নারীদের হাতে পচাবেই না!

মন্তব্য করুন