চুয়াডাঙ্গার জীবননগর প্রেস ক্লাবে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার ঘটে যাওয়া এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক ভিডিওর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ৫ই আগস্টের পর থেকে বহিষ্কৃত সাংবাদিক ফয়সাল মাহাতাব মানিক ও রিপন কিছু বহিরাগতকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাবের তালা ভেঙে অবৈধভাবে দখল করে রাখেন এবং নিজেদের একটি অনৈতিক কমিটি ঘোষণা করেন। অথচ প্রতিষ্ঠানটির বৈধ কার্যনির্বাহী কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক নুর আলম। আরও উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ১১টায় সাধারণ সম্পাদক নুর আলমকে চাবি হস্তান্তরের কথা বলে রিপন প্রেস ক্লাবে ডেকে নেন। সহকর্মী সাংবাদিক হুমায়ুন কবির ও এম আই মুকুলকে সঙ্গে নিয়ে তিনি সেখানে পৌঁছালে কক্ষে ঢোকার পরপরই বহিরাগত ওমর ফারুক, জাহিদুল ইসলাম কাজল, মুরগী সুমনসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন এবং তাকে উদ্ধার করতে গেলে অন্য দুই সাংবাদিকের ওপরও হামলা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, হামলায় অংশ নেয়া ব্যক্তিরা এলাকায় পরিচিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীÑ যাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে আনা হয়েছিল। ঘটনার ভিডিও কেটে বিকৃত করে ফেসবুকে ছড়ানো হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য নয় এমন একটি ঘটনাকে পরিকল্পিতভাবে ‘জামায়াতে ইসলামী এমপি নির্বাচিত হওয়ায় প্রেস ক্লাবে হামলা’Ñ এভাবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যমূলক। ঘটনার সময় জামায়াতে ইসলামী কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন না বলে প্রেস ক্লাব জানায়। প্রকৃত সত্য আড়াল করতে মিথ্যা তথ্য, সাজানো নাটক ও অপপ্রচার চালানো হচ্ছেÑ যা শাক দিয়ে মাছ ঢাকার প্রয়াস ছাড়া আর কিছুই নয়।
জীবননগর প্রেস ক্লাবে হামলা ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
