আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ফন্ট সাইজ:

প্রখ্যাত ভারতীয় আলোকচিত্রী রঘু রাই আর নেই। রোববার ভোরে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবির, সীমান্ত এলাকা ও যুদ্ধের বিভীষিকাময় দৃশ্য ক্যামেরাবন্দি করে বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিলেন রঘু রাই।

‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার হয়ে কাজ করার সময় তিনি শরণার্থীদের কষ্ট ও সংগ্রামের গল্প তুলে ধরেন অসাধারণ দক্ষতায়। তাঁর তোলা ঐতিহাসিক ছবিগুলো নিয়ে প্রকাশিত হয় ‘রাইজ অব আ ন্যাশন’ শীর্ষক বই ও প্রদর্শনী। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। পরিবার জানিয়েছে, আজ সন্ধ্যায় দিল্লির লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে শিল্প-সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন