প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার ৪টি আসনে ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফলাফলের ভিত্তিতে জেলা নির্বাচন কার্যালয় এ তথ্যটি নিশ্চিত করেছে। আইন অনুযায়ী নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ১৪ জন প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পাননি।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন: জামানত বাজেয়াপ্ত হয়েছে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনের। তার প্রাপ্ত ভোট ১ হাজার ৩৭৫টি। স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকে বেলাল আহমদ ভোট পান ৬ হাজার ৪৫৮, গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকে মো. আব্দুন নূর পান ২১৯ ভোট ও গণফ্রন্টের প্রার্থী মাছ প্রতীকে মো. শরিফুল ইসলাম পান ১৭৪ ভোট। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন: সাবেক তিনবারের এমপি (জাতীয় পার্টি-কাজী জাফর) স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে নওয়াব আলী আব্বাছ খান পান ১৩ হাজার ৭৫৪ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল কুদ্দুছ পান ৫২০ ভোট, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী ভোট পান ২ হাজার ১৪১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মো. আব্দুল মালিক পান ৫৮৪ ভোট ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী দলের প্রার্থী কাঁচি প্রতীকে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পান ৫৯১ ভোট। তারা সকলে জামানত হারিয়েছেন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন: ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী (দেয়াল ঘড়ি) মাওলানা আহমদ বিলাল ৪ হাজার ৬২৪ ও বাংলাশের কমিউনিস্ট পার্টির প্রার্থী জহর লাল দত্ত (কাস্তে) পান ১ হাজার ৭০৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন: এনসিপি’র প্রার্থী প্রীতম দাশ শাপলা কলি প্রতীকে পান ৪ হাজার ৫৬৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মোহাম্মদ জরিফ হোসেন পান ৯২৪ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীকে মো. আবুল হাসান পান ৯৮১ ভোট। তারা সকলে জামানত হারিয়েছেন। ৯২টি চা বাগানের এ জেলায় ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। মোট ভোট কেন্দ্র ছিল ৫৫৮টি। মোট ভোট পড়েছে ৫১.২৭ শতাংশ। পোস্টাল ভোট রেজিস্ট্রেশন হয়েছিল ২৩ হাজার ৭৩৬। নির্ধারিত সময়ের মধ্যে এসে পৌঁছায় ১৬ হাজার ৮৬২ ভোট। বাতিল হয় ১ হাজার ৪৬৪ ভোট।
মৌলভীবাজার-৩
মৌলভীবাজারের ৪টি আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
