ঘর থেকে ছেলের, বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার

ঘর থেকে ছেলের, বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলের এবং বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরেক ছেলেকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন, মো. সোহেল হোসেন (৫২) ও তার ছেলে সাকিব হোসেন (১৮)। এ ঘটনায় সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘নিজ ঘর থেকে সাকিব হোসেনের লাশ এবং রেললাইন থেকে তার বাবার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।’

বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ ছাড়া সোহেল হোসেনের বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ট্যাগসমূহ:

Mohammed awal

২ মাস আগে

Hotepare paribarik koloho

লিমা

২ মাস আগে

এখন তো সন্ত্রাসী লীগ নাই তাহলে এত হত্যা কেন?

নাম প্রকাশে অনিচ্ছুক

২ মাস আগে

বর্তমান বিশ্বে জ্বালানী সংকটের কারণ একটা পাগলের‌ও জানা তবে বাংলাদেশে আরও যোগ হয়েছে উৎসব মুখর অবৈধ মজুদ। যে ভাবে ধরা পরেছে তা আর কয়টা ? এই জ্বালানী সংকটের কারণ‌ও যদি বিগত পতিত স্বৈরাচার সরকারের উপর চাপানো যায় তাহলে এটা কেন নয় ?

মন্তব্য করুন