সড়ক পরিবহনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে

ফন্ট সাইজ:

ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে। পর্যায়ক্রমে এটি নিষিদ্ধ করা হবে এবং সরকার জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে চাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার ধানমণ্ডিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য জনজীবন বিপর্যস্ত করছে।

ঢাকা শহরের যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকায় পর্যায়ক্রমে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই প্রক্রিয়া অনুসরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, এই সমস্যাটা বেশ বিস্তৃত। অতএব রাতারাতি যেকোনো সময় যেকোনো উদ্যোগ একটু কঠিন হয়। ফলে যেটা নিলে শৃঙ্খলা রক্ষা পায়, সেই জায়গায় আমরা একটু জেনে-বুঝে-ভেবে-আলোচনা সাপেক্ষে যেতে চাচ্ছি। রবিউল বলেন, এই সময় আমিও জর্জরিত, সবাই জর্জরিত। আবার অটোরিকশাচালকরাও জর্জরিত। এর মধ্যে একটা সমন্বয় চাচ্ছি। যেটাতে সবাই একমত হয়, পাশাপাশি সবার স্বার্থটা রক্ষা হয়।

ট্যাগসমূহ:

SM Rafiqul Islam

১ মাস আগে

ঢাকার রাস্তায় যে পরিমান ব্যাটারী চালিত অটোরিক্সা চালু করা হয়েছে তা রাজধানী শহরটিকে স্থবির করে দিয়েছে। লাগামহীন ভাবে কোন রকম বাধা বা কাগজপত্র ছাড়া দৈনিক শতশত মানুষ গ্রাম থেকে এসে একটা অটোরিক্সা নিয়ে রাজধানীর রাজপথে নেমে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কোন বাঁধা দেওয়া হচ্ছে না। এই সব রিক্সার ব্যাটারীগুলো চার্জ দেওয়া হয় অবৈধ বিদ্যুৎ লাইন থেকে। অতি সত্তর এ অটোরিক্সা বন্ধ না করলে ঢাকা শহর স্থবির হয়ে পরবে এতে কোন সন্দেহ নেই।

Mohsin

১ মাস আগে

মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী অটো রিকশা তুলে দেওয়া মোটেও সঠিক সিদ্ধান্ত হবে না তাদের কে অলিগলি ছাড়া মেইন রাস্তায় চালাইতে না দিলেই হলো কারণ অটো রিকশা আছে বলে আমরা সাধারণ যাত্রীরা সিএনজি টেক্সীওয়ালা দের কে অনেক গুণ ভাড়া দিতে হয় না,কারণ সিএনজি টেক্সীওয়ালারা সিন্ডিকেট করে ভাড়া নিধারণ করে থাকে যেকারণে অনেকটা নিরুপায় হয়ে সাধারণ যাত্রীরা তাদের বেঁধে দেওয়া ভাড়ায় গন্তব্য যেতে বাধ্য হয়। সুতরাং একটি মহলকে সন্তুষ্ট করতে গিয়ে আমাদের মতো সাধারণ যাত্রীদের বৃহৎ স্বার্থকে জলাঞ্জলি দিবেন না।

মন্তব্য করুন