সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু এবং যুগ্ম সম্পাদক-২ এডভোকেট জুনেদ আহমদের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সমাজ কল্যাণ সম্পাদক আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ ও পবিত্র গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাস। বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু। ২০২৫ সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন আয়কর আইনজীবী মোহাম্মদ ইব্রাহিম। বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আয়কর আইনজীবী মো. সুলেমান হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, এডভোকেট মো. শামসুল হক, হাসনু চৌধুরী, এডভোকেট মো. শফিকুল ইসলাম, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. আলী খোকন, জাহাঙ্গীর আলম, মিন্টু চন্দ্র অনুপব্রত, বাহাউদ্দিন বাহার, এডভোকেট মো. আজমল হোসেন, মুস্তাকিম আহমদ কাওসার, এডভোকেট আবজল মিয়া তালুকদার, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, এডভোকেট একরামুল হাসান সিরু, কামাল আহমদ, মো. আলাউর রহমান প্রমুখ। সভার শুরুতে সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। গত ৮ই জানুয়ারি অনুষ্ঠিতব্য ২০২৬ সালের সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী। এ সময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. মুখলেছুর রহমান ও মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
