সিরিজ খোয়ালো বাংলাদেশ

সিরিজ খোয়ালো বাংলাদেশ

ফন্ট সাইজ:

শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে দাপুটে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করা বাংলাদেশ সিরিজ জিততে পারলো না। রাজশাহীতে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এই হারের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল লঙ্কান মেয়েরা।

২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ১৯ রানে চামারি আতাপাত্তুকে হারিয়ে ধাক্কা খায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি ১০৮ রানের বিশাল জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। দুলানি ৫৬ রান করে ফিরলেও হাসিনি পেরেরা এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করা পেরেরা খেলেন ৯৫ রানের এক অনবদ্য ইনিংস। হারশিথা সামারাবিক্রমা ৪৪ রানে অপরাজিত থেকে ২১ বল হাতে রেখেই লঙ্কানদের জয় নিশ্চিত করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের লড়াকু ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। অধিনায়ক জ্যোতি ৯০ বলে ৪০ রান এবং শারমিন আক্তার ২৫ রান করেন। শেষদিকে রিতু মনির ২০ রানের ঝড়ো ক্যামিওতে ২০০ পার করে টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে বল হাতে মারুফা আক্তার ২টি এবং সোবহানা মোস্তারি ১টি উইকেট শিকার করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন