প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে কোথায় কোথায় সামলাবেন। ৬৪ টা জেলায় ও উপজেলায় মিছিল হবে, কয়টা সামলাবেন? আপনার পক্ষে কি এতোগুলো জায়গা সামলানো সম্ভব? বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, আপনার সম্মুখে অনেকগুলি সমস্যা; এই যে ডিজেল পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হইতে পারে রেকর্ড থাকলো। দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে, অর্থনীতি সামাল দেয়া যাবে না। জনগণের উপর ট্যাক্স তিন চার গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল, ডিজেল অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে। যার প্রতিফলন প্রত্যেকের জীবনে ঘটবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কঠোর সমালোচনা করে অলি আহমদ বলেন, আইন শৃঙ্খলার অবস্থা মোটেও ভালো না। প্রত্যেকদিন দেখেন বিভিন্ন জায়গায় লোক মারা যাচ্ছে। চাঁদাবাজিতে লিপ্ত আপনার দলের লোকেরা। তাদের জেলে ঢুকান। তাদের সাজা দেন। জনগণকে দেখান। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি জিয়া সাহেবের ছেলে। বেগম জিয়ার ছেলে। আপনি দেশকে শাসন করতে জানেন। না হলে পরামর্শ নেন। যারা আপনাকে ঘিরে রেখেছে এই বেষ্টনি থেকে বের হন।
