এগিয়ে আসছে এসএসসি-এইচএসসি পরীক্ষা

এগিয়ে আসছে এসএসসি-এইচএসসি পরীক্ষা

ফন্ট সাইজ:

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, একইভাবে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আসবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অন্তত চার মাস এগিয়ে আসবে এসএসসি পরীক্ষা।

শনিবার সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, করোনা পরবর্তী সময়ে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সে সময় পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই শেষ করতে চাই। একই কারণে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে বলেও জানান মন্ত্রী।

Mohammed Abdul Sattar

২ মাস আগে

এত তাড়াহোরা ভালো না মাননীয় মন্ত্রী মহোদয়। ফেব্রুয়ারিতে এ এস সি মে মাসে এইচএসসি নীলে ভালো হবে।

Nurul Amin FCMA

২ মাস আগে

আমরা এপ্রিল মাসের শেষ প্রান্তে। হঠাৎ এরকম সিদ্ধান্তে সিলেবাসের কি হবে? পাঠ্যসূচি না হয় কমিয়ে দেয়া হল কিন্তু কোমলমতি বাচ্চারা শিখব কিভাবে? যখন একটা গ্যাপ সৃষ্টি হয়, তখন পূর্বপরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে তা এডজাস্ট করতে হয়। বাচ্চাদের একাডেমিক ক্যারিয়ারের প্রতি নজর দেওয়া অত্যন্ত জরুরী।

Azizur

২ মাস আগে

What about syllabus? Will it be abridged?

মন্তব্য করুন