ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। আজ জিতলে সিরিজ নিশ্চিত হবে টাইগ্রেসদের।
রাজশাহীতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১৩। দলের হয়ে সুবহানা মোস্তারির ৮০ বলে ৭৪ রানের ইনিংস সর্বোচ্চ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে এসেছে ৯০ বলে ৪০ রান। তৃতীয় উইকেটের জুটিতে ৩৫ রান যোগ করেন শারমিন আক্তার ও জ্যোতি। ব্যক্তিগত ২৫ রানে শারমিন আউট হলে মোস্তারিকে নিয়ে ভিত গাড়েন জ্যোতি। চতুর্থ উইকেটের জুটিতে দুজন মিলে যোগ করেন সর্বোচ্চ ৬৫ রান। জ্যোতির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে এক প্রান্ত আগলে রাখেন মোস্তারি। ইনিংসের শেষ ওভারে বিদায় নেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাভিশা দিলহারি, ২টি নেন নিমাশা মিপাগে। ১ উইকেট করে নেন মালকি মাদারা ও চামারি আতাপাত্তু।
