সৌদিতে পৌঁছেছেন ৩২, ৫৩২ বাংলাদেশি হজযাত্রী

২ জনের মৃত্যু

সৌদিতে পৌঁছেছেন ৩২, ৫৩২ বাংলাদেশি হজযাত্রী

ফন্ট সাইজ:

এ বছর হজ মৌসুমে এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটের মাধ্যমে মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ২৪৮ জন।

শনিবার ভোর ৩টায় প্রকাশিত হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সৌদি আরবে অবস্থানকালে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

সর্বশেষ ২২শে এপ্রিল মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মৃত্যুবরণ করেন। এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মারা যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ই এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৩১শে মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলবে। হজ শেষে ৩০শে মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০শে জুন শেষ হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন