কাশিমপুরে উদ্বোধনের আগেই ১১ কোটি টাকার রাস্তা ধসে নদীগর্ভে

কাশিমপুরে উদ্বোধনের আগেই ১১ কোটি টাকার রাস্তা ধসে নদীগর্ভে

ফন্ট সাইজ:

গাজীপুরের কাশিমপুর এলাকার ধনঞ্জয়খালীতে তুরাগ নদীর কূল ঘেঁষে নির্মিত ১১ কোটি টাকার সড়ক উদ্বোধনের আগেই হঠাৎ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রকল্পটির দৈর্ঘ্য ছিল মাত্র ১১ দশমিক ৫০ মিটার। স্থানীয়রা বলছেন, নদী শাসন ছাড়া এবং মাটির স্থিতিশীলতা যাচাই না করেই কাজ শুরু করা হয়েছে, ফলে এ দুর্ঘটনা ঘটেছে। কাশিমপুর থেকে ধনঞ্জয়খালী যাওয়ার একমাত্র রাস্তা ছিল এটি। আর সেই একমাত্র সড়কই হঠাৎ ধসে নদীগর্ভে চলে যাওয়ায় এলাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিল ইউসিসিএল। প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ার নীরব জানান, এটি হঠাৎ ঘটেছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ধসের সঠিক কারণ বলা সম্ভব নয়। অন্যদিকে, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ৮নং জোনের প্রকৌশলী শামসুর রহমানকে বারবার ফোন করার পরও পাওয়া যায়নি। তবে উপ-সহকারী প্রকৌশলী মহিবুল্লাহ বলেন, আমরা এটি অলৌকিক ঘটনা হিসেবে দেখছি। স্থানীয়দের অভিযোগ, নদী শাসন ও নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো না করে রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তার জন্য নদীর পাড় কাটা ঠিক হয়নি, মাটি শক্ত হয়নি। ঠিকাদার ঠিকমতো কাজ করেনি, গাজীপুর সিটি করপোরেশন। দায়িত্বে থাকা প্রকৌশলীরাও তদারকি করেননি। এটাই বিপর্যয়ের কারণ। একাধিক বাসিন্দা জানান, এই রাস্তা তৈরি করার আগে যদি নদী শাসন ও নিরাপত্তা যাচাই করতো, তাহলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেতো। কোটি টাকার সড়ক নদীগর্ভে চলে গেছে। আমাদের ট্যাক্সের অর্থ নষ্ট হলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন