ক্যানসার আক্রান্ত অভিনয়শিল্পী তারিকুজ্জামান তপন আর নেই। আজ শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি বলেন, তারিকুজ্জামান তপন ভাই আজ রাত আনুমানিক আটটার দিকে মারা গেছেন। তাকে আজকেই হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছিল। বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার তারিকুজ্জামান তপনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সে সময় তপনের ফেসবুকে তার ছেলে তাছফিক লিখেছিলেন, আমার বাবা কিছু সময় আগে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে অ্যাডমিট হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।
আরও পড়ুন:
তোপের মুখে ক্যাটরিনা

Faiz Ahmed
২ মাস আগেগুণী এই অভিনেতার জন্য দোয়া রইলো। ছোটবেলা থেকেই তার অভিনয় দেখেছি।