চাঁদাবাজির তথ্যদাতাকে পুরস্কৃত করবেন বিএনপি নেতা

চাঁদাবাজির তথ্যদাতাকে পুরস্কৃত করবেন বিএনপি নেতা

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফে নির্বাচন-পরবর্তী সময়ে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, হয়রানি বা ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন কক্সবাজার জেলা বিএনপি’র অর্থসম্পাদক মো. আবদুল্লাহ। এ ধরনের অপকর্মে জড়িতদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি। গত শনিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। আবদুল্লাহ উল্লেখ করেন, উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনে দলীয় প্রার্থীর বিজয়ের পর একটি চক্র দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করতে পারে। দলের জয়কে পুঁজি করে কোনো প্রকার অর্থ আদায় বা ভয়ভীতি প্রদর্শন বরদাশত করা হবে না। অপকর্মে লিপ্ত ব্যক্তি দলের পদধারী হলেও তাকে ছাড় না দিয়ে প্রমাণ পাওয়ামাত্র অভিযুক্তকে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হবে। জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, যদি কেউ সুনির্দিষ্ট তথ্য দিয়ে এই ধরনের চাঁদাবাজ বা অপরাধীদের চিহ্নিত করতে সহায়তা করেন, তবে তাকে যথাযথ পুরস্কার প্রদান করা হবে। দলের ভাবমূর্তি রক্ষায় তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।? তিনি বলেন, দলের ক্ষমতা ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার স্থান বিএনপিতে হবে না। আমরা চাই একটি স্বচ্ছ ও ভয়ভীতিহীন পরিবেশ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন