ওয়ারিসা চ্যাম্পিয়ন

ওয়ারিসা চ্যাম্পিয়ন

ফন্ট সাইজ:

আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বালিকা র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা মেট্রোপলিটনের ওয়ারিসা হায়দার। রানার্সআপ ভোলার জিন্নাত আক্তার শাহনাজ ও তৃতীয় হয়েছেন নারায়ণগঞ্জের সিদরাতুল মুনতাহা নাফি। শুক্রবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমণ্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম।

এ সময় দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজা উদ্দিন আহমেদ, রাগবি ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী ডা. ইসমত আরা হায়দার ও সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন