দেড় বছর পর খুলনায় আওয়ামী লীগের কার্যালয় খুললেন নেতাকর্মীরা

দেড় বছর পর খুলনায় আওয়ামী লীগের কার্যালয় খুললেন নেতাকর্মীরা

ফন্ট সাইজ:

দীর্ঘ দেড় বছরের অধিক সময়ের পর দলীয় কার্যালয়ে ফিরেছেন খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার বিকালে কয়েকজন নতা-কর্মী নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন মহানগর ও জেলা কার্যালয়ে আসেন। এ সময় তারা নিচতলার কলাপসিবলের তালা খুলে দোতলায় ওঠেন। এরপর তারা শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শী রিকশা চালক মিন্টু বলেন, কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেলাম ৭-৮ জন যুবক এসে দোতলায় উঠেছে। তাদের হাতে একটি ব্যাগে ফুলের মালা ছিল। তা ছবিতে দিয়ে দ্রুত চলে যায়। প্রতিক্রিয়া জানতে চাইলে উপস্থিত জাহাঙ্গীর হোসেন নিজেকে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন, রাজনীতি করার অধিকার সকলেরই আছে। আমরা নতুন সরকারকে বলতে চাই, আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি, আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাবো। এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, আমাদের টহল টিম পরিদর্শন করেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন