উদ্‌যাপনের গানে শাকিব খান

উদ্‌যাপনের গানে শাকিব খান

ফন্ট সাইজ:

প্রকাশিত হয়েছে মেগাস্টার শাকিব খানের পারফর্মে এক উদ্‌যাপনের গান। গানটির শিরোনাম ‘জয়ধ্বনি। দেশের অপ্রকাশিত প্রতিভাবানদের অনুপ্রাণিত করতেই আদনান আল রাজীবের পরিচালনায় এই গানটি তৈরি হয়েছে। নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে এম-রাইজ। চোখ ধাঁধানো ভিজ্যুয়ালে ‘জয়ধ্বনি’ দেখে দর্শকরাও বিস্মিত হচ্ছেন। বলছেন, শুধু বাংলাদেশ নয়, দুই বাংলাতে এত বড় আয়োজনের গান আগে কখনোই হয়নি! বাংলাদেশের পাশাপাশি গানটি তৈরিতে কাজ করেছে- ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্কের শিল্পী ও টেকনিক্যাল টিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ হওয়া ‘জয়ধ্বনি’-তে মেতে আছেন নেটিজেনরা। ২৪ ঘণ্টার আগেই সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফরম থেকে গানটি প্রায় কোটি দর্শক দেখেছেন! ভিডিওতে দেখা যাচ্ছে, ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’- এমনই গানে উৎসবমুখর আয়োজনে মিউজিকের তালে নাচের ঝড় তুলেছেন শাকিব। ধারণা করা যাচ্ছে, তরুণ প্রজন্মের মধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা পাবে। সেইসঙ্গে দ্রুতই টিকটক, রিলস এবং শর্ট ভিডিও প্ল্যাটফরমগুলোতেও ‘জয়ধ্বনি’ ছড়িয়ে পড়ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন