এলো রুনা খানের ‘পাপ কাহিনী-২’

এলো রুনা খানের ‘পাপ কাহিনী-২’

ফন্ট সাইজ:

ছোট ও বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন অভিনেত্রী রুনা খান। গত বছর মুক্তি পাওয়া তার আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ দর্শকমহলে বেশ আলোচনা তৈরি করেছিল। তারই ধারাবাহিকতায় এবার মুক্তি পেলো এর দ্বিতীয় কিস্তি ‘পাপ কাহিনী-২’।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে সিরিজটি। অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই কিস্তিতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। মুক্তির আগের দিন প্রকাশিত ৩৭ সেকেন্ডের টিজার ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। টিজারের শুরুতেই ছিল সতর্কবার্তা, যা ইঙ্গিত দেয় সিরিজটি প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুর দিকে।

সংলাপবিহীন সেই টিজারে আবহসংগীতের সঙ্গে দেখানো হয়েছে বিভিন্ন রহস্যময় দৃশ্য। দ্বিতীয় কিস্তিতেও ধারাবাহিকতায় প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে। রুনা খান বলেন, গল্পটি মনে দাগ কেটেছে বলেই কাজটি করতে আগ্রহী হই। সিরিজটিতে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি, যার জীবনে বিশ্বাসঘাতকতার চরম অভিজ্ঞতা আসে। সেই আবেগ ও প্রতিক্রিয়া এই কিস্তিতে আরও নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। রুনা খান ছাড়াও এ সিরিজে অভিনয় করেছেন- কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম জয় ও ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন