‘মানুষ তুমি বেঁচে থাকো শিশুর হাসি নিয়ে’- স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী নাট্য উৎসব আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর থিয়েটার।
আগামী ২৮শে এপ্রিল থেকে ১লা মে পর্যন্ত চলবে ‘নাট্য উৎসব-২০২৬’। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক মঞ্চায়িত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রথম দিন মঞ্চস্থ হবে ‘রংমহল’, দ্বিতীয় দিন ‘অশ্বথামা’, তৃতীয় দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত হবে ‘মধ্যরাতের কবিতা ও গান’।
