আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রয়োজনে জীবন দেব: ইসহাক সরকার

আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রয়োজনে জীবন দেব: ইসহাক সরকার

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই দিন পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। যদি দেখি বর্তমান শাসকগোষ্ঠী আবার একইভাবে ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়, তবে আমরা আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেবো না। শুক্রবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন তিনি। যোগদান অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসহাক সরকার বলেন, সরকারকে আহ্বান করবো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন, কথা বলার অধিকার ফিরিয়ে দিন, জনগণের মৌলিক ও মানবাধিকার ফিরিয়ে দিন। নতুবা আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও গণবিপ্লবের মধ্য দিয়ে যাদের আমরা দেখেছি- এই ফ্যাসিবাদের পতন ঘটাতে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক জীবনের মূল্যের বিনিময়ে ৩৬ জুলাই একটি ঐতিহাসিক গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। আমরা যখন দেখেছিলাম ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, তখন আমি আমার নিজের তাগিদেই সেদিন ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিলাম আমাদের কর্মীবাহিনী নিয়ে।

আমি যদিও বক্তা নই, আমি একজন বিপ্লবী উল্লেখ করে তিনি বলেন, জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় ১০ বছর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা, সহকর্মীকে হারিয়েছি। আমি দীর্ঘদিন ধরে দেখেছি- এই এনসিপির মাধ্যমেই বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি মনে করি, এনসিপির মাধ্যমেই এ দেশে মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে।

ইসহাক সরকার আরও বলেন, আমি দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে শতাধিক মামলা ছিল। শাসকগোষ্ঠীর বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ওপর নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু আমি কোনোদিন আপোশ করিনি, আপোশ করতে শিখিনি।

তিনি বলেন, আমি যে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আজ দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা থেকে সরে গেছে। হয়তো তারা ভুলে গেছে ১৪০০ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এ দেশে কেউ টিকে থাকতে পারবে না। এই ছাত্রজনতাকে আর দমানো যাবে না। এখনো সময় আছে, আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়।
এনসিপিতে সদ্য যোগ দেয়া এ নেতা বলেন, ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এখনো দেখতে পেলাম না এই সরকার সেই হত্যাকারীদের গ্রেপ্তার করেছে। পূর্বের সরকারও গ্রেপ্তার করেনি। কেন করেনি, কারা এর সঙ্গে জড়িত- সে প্রশ্ন আজও রয়ে গেছে। আমি আবার দেখতে পাচ্ছি, পূর্বের সেই অশুভ প্রভাব ফিরে আসছে। আমাদেরকে আবার আধিপত্যবাদের বিরুদ্ধে মাঠে নামতে হবে।

তিনি বলেন, আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম- বিএনপির সময়, আওয়ামী লীগের সময়- সব আমলেই। আমি সব শাসনামলে স্বৈরশাসন দেখেছি, সহ্য করেছি। কিন্তু কোনো বিদেশি শক্তি যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই শাসন এ দেশের জনগণ কোনোদিন মেনে নেবে না।

ট্যাগসমূহ:

আব্দুর রশিদ আখন

২ মাস আগে

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে না পারায় বিএনপি খারাপ হয়ে গেল। বিএনপি করার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে বলুন অন্যায় করেছি। আমি ভালো হয়ে গেছি ।আমাকে ক্ষমা করে দাও।

আলিম হোসেন মিরু

২ মাস আগে

এত তারাতারি পল্টি মারলেন। লাভ হবেনা যে দলে গেছেন তারাও লুটপাটে অভ্যস্ত।

মন্তব্য করুন