হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৪৭ শিশু ভর্তি

হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৪৭ শিশু ভর্তি

ফন্ট সাইজ:

হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৪৭ শিশু ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুরা ভর্তি হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরও নতুন ৪৭ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ সময়ে কোনো শিশু মারা যায়নি।
বর্তমানে ৭৭ শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৫টি শিশু।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন