মীরসরাইয়ে ভোট সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে, বললেন পরাজিত জামায়াত প্রার্থী

মীরসরাইয়ে ভোট সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে, বললেন পরাজিত জামায়াত প্রার্থী

ফন্ট সাইজ:

নির্বাচন পরবর্তী সময় চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল উপজেলার মিরসরাই ক্যাফে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় এডভোকেট ছাইফুর রহমান বলেন, দু’-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মীরসরাইয়ে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের ভোট তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছি এবং হ্যাঁ ভোট জয়ী হয়েছে। পাশাপাশি পোস্টাল ভোটেও আমরা সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছি। তিনি আরও জানান, নির্বাচন পরবর্তী সময়ে তাদের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি বিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে অবহিত করা হলে তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন বলেও উল্লেখ করেন। আগামী দিনে মীরসরাইয়ের উন্নয়ন ও পুনর্গঠনে জামায়াতে ইসলামী সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার আমীর নুরুল কবির, জোরারগঞ্জ থানার সেক্রেটারি মো. মাঈন উদ্দিন, উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, মীরসরাই শাখা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন