সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার তিনি আইনজীবী সমিতি প্রাঙ্গণে গিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। নির্বাচন পরিদর্শনকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আইনজীবীরা সমাজের দর্পণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম শক্তি। সিলেট জেলা আইনজীবী সমিতির একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। আমরা আশা করি- এই নির্বাচনের মাধ্যমে যোগ্য ও পেশাদার নেতৃত্ব বেরিয়ে আসবে যারা আইনের শাসন এবং বিচার প্রার্থীদের স্বার্থ সংরক্ষণে আপসহীন ভূমিকা পালন করবেন। পরিদর্শনকালে তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন। এ ছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহ্বায়ক এডভোকেট শাহ মো. আশরাফুল ইসলাম, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট মোস্তাক আহমদ, ফোরামের সদস্য সচিব এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট জহুরা জেসমিন, সাজিদুল ইসলাম সাজিদ, এডভোকেট সামি প্রমুখ। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শনে খন্দকার মুক্তাদির
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
