বরগুনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরগুনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সবুজ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. রফিক মোল্লার ছেলে। সদর ওসি মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিটিআই এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সবুজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। বরগুনায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তিনি সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের এক মামলার এজাহারভুক্ত আসামি। আওয়ামী লীগ সরকারের আমলে বরগুনা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি করা হয়। সেই মামলার এজাহারভুক্ত ৭৭ নম্বর আসামি তিনি। ওসি আবদুল আলীম বলেন, সবুজকে গ্রেপ্তারের জন্য আগে থেকেই অভিযান চলছিল। রাতে গোপন সংবাদের পাশাপাশি প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন