টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতু মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যান গাড়িচালকসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০) ও ভ্যানগাড়ির যাত্রী একই এলাকায় মান্নানের ছেলে শরিফ উদ্দিন (৪১)। রোববার দুপুরে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের জোকারচর গোহালিয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের জোকারচর গোহালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেয়ার সময় মারা যান।
কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
