উপসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

উপসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

ফন্ট সাইজ:

উপসাগরীয় অঞ্চলে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক্ষেত্রে সংঘাতের স্থায়ী সমাধানে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দ্বিপাক্ষিক এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ওমানে বসবাসরত ৭ লক্ষাধিক বাংলাদেশিকে আশ্রয় দেয়ার জন্য ওমান সরকারের প্রতিকৃতজ্ঞতা জানান ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা হয়। বিশেষ করে ওষুধশিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দর-লজিস্টিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন